টঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

টঙ্গীবাড়ীতে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

টঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকার আইনে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, ২০১৯

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজারে অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ সোমবার বেলা ২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) উছেন মে এ অর্থদণ্ড দেন।

এসময় তিনি দিঘিরপাড় বাজারে সুবাস মিষ্টান্ন ভান্ডারকে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫৩ ধারায় ভেজাল খাবার রাখার অপরাধে ৫হাজার টাকা, ব্রাদাস ফার্মেসিকে মেয়াদ উত্তির্র্ণ ঔষধ রাখায় ৫২ধারায় ৫হাজার টাকা, রাহ্মানিয়া আজাদ ফার্মেসীকে ৫৩ধারায় ফ্রিজে মেয়াদ উত্তির্র্ণ ঔষধ পাওয়ায় ১০হাজার টাকা অর্থদন্ড দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন টঙ্গীবাড়ী উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: আনোয়ার হোসেন, অফিস সহকারী মো: মোক্তার হোসেন ও টঙ্গীবাড়ী থানা পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী (ভূমি) উছেন মে বলেন, দিঘিরপাড় বাজারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান গুরোতে মেয়াদ উত্তির্ণ ঔষধ ও ভেজাল খাবার রাখার অপরাধে ৩ প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads