নরসিংদীতে গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর থানার সাহেপ্রতাপ এলাকায় গাঁজা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ কেজী গাজাঁ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর রায়পুরা থানার মেথিকান্দা এলাকার আব্বাস আলীর ছেলে জহিরুল ইসলাম জহির (২৬) ও ঢাকা জেলার ধামরাই থানার শুয়াপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে রোমান (২৩)।
জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ গনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাহেপ্রতাপ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জহিরের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক মামলা রয়েছে। আর মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।





