বাংলাদেশের খবর

আপডেট : ১৬ April ২০২২

নরসিংদীতে গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


নরসিংদীতে গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর থানার সাহেপ্রতাপ এলাকায় গাঁজা বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮ কেজী গাজাঁ উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর রায়পুরা থানার মেথিকান্দা এলাকার আব্বাস আলীর ছেলে জহিরুল ইসলাম জহির (২৬) ও ঢাকা জেলার ধামরাই থানার শুয়াপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে রোমান (২৩)।

জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ গনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাহেপ্রতাপ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় গাঁজা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জহিরের বিরুদ্ধে ইতিপূর্বে মাদক মামলা রয়েছে। আর মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১