নরসিংদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

প্রতিনিধির পাঠা্নো ছবি

বাংলাদেশ

নরসিংদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

  • নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২১

নরসিংদীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় তোফাজ্জল হোসেন (৩৪) নামে এক পুলিশসদস্য নিহত হয়েছে।  এ সময়তার সাথে থাকা ভাতিজা ইসমাইল (১৮) আহত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেপ্রতাব বাসস্ট্যান্ডের গোলচত্তরে এই দূর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন (৩৪) সিআইডি নারায়ণগঞ্জ জেলায় কনস্টেবল পদে কমর্রত ছিলেন। তিনি নরসিংদী জেলার মাধবদী থানার নিয়াব গ্রামের বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ জানায়, নিহত পুলিশ সদস্য রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেল যোগে মাধবদীর নিজ বাড়ী থেকে নরসিংদীর ভেলা নগর যাচ্ছিলেন। তিনি সাহেপ্রতাপ গোল চত্বরে পৌঁছলে পেছন থেকে একটি কার্ভাড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক পুলিশ সদস্য তোফাজ্জল হোসেন মারা যায়। অপর আরোহী ইসমাইলকে গুরুতর আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আর ঘাতক চালক কার্ভাড ভ্যান নিয়ে ইটাখলার দিকে পালিয়ে যায়।

ইটাখলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হায়দার তালুকদার বলেন, ওয়ারল্যাসের মাধ্যমে  নীল একটি কার্ভাড ভ্যানের চাপায় একজন পুলিশ সদস্য মারা গেছে জানতে পারি। সাথে সাথে আমরা মহাসড়কে অভিযান চালিয়ে তিনটি কার্ভাডভ্যান চালকসহ আটক করি। কোন ভ্যানের মাধ্যমে দুর্ঘটনা ঘটেছে তা আমরা তদন্ত করছি। আর নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads