জাতীয়

খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনা আক্রান্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ এপ্রিল, ২০২১

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজধানীর গুলশানের বাসা ‘ফিরোজায়’ তিনিসহ ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ রবিবার বিকালে খালেদা জিয়াকে দেখে আসার পর উপস্থিত সাংবাদিকদের একথা জানান তার ব্যক্তিগত চিকিৎসক মো. আল মামুন।

ডা. মামুন বলেন, ম্যাডামসহ মোট ৯ জন আক্রান্ত।

খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিবরণ দিয়ে মামুন বলেন, আল্লাহর রহমতে ম্যাডামের ফিজিক্যাল কন্ডিশন ভালো। কোনো উপগর্গ তার নেই। জ্বর, গলা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট কোনো কিছুই নাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads