ঢাকার ধামরাইয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রভাষক মোঃ আওলাদ হোসেনের গণ-সংবর্ধনায় ও গণভোজের আয়োজন করা হয়েছে।
আজ শনিবাব (০১ জানুয়ারি) সকাল থেকে উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই সরকারী প্রাথমিক স্কুল মাঠে নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেনকে গণসংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ২৫ হাজার নারী-পুরুষের জন্য গণভোজের আয়োজন করা হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আধুনিক ধামরাইয়ের রূপকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। বক্তব্যকালে তিনি সোমভাগ ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সবার মাঝে তুলে ধরেন। এ ছাড়াও ভবিষ্যতে ব্যাপক উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: মাসুম, এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ছাড়াও আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।





