সারা দেশ

লালমনিরহাটে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • প্রকাশিত ১ জানুয়ারি, ২০২২

কেককাটা, বর্ণাঢ্য রালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে লালমনিরহাটে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ শনিবার (১ জানুয়ারি) সকালে শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য রালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

জাতীয় পার্টির সদর উপজেলা শাখার আহবায়ক এ্যাডঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন। বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম রতন, সুলতান আহমেদ বাবলু, সদর উপজেলা শাখার সদস্য সচিব রুহুল আমিন দুদু, পৌর শাখার সদস্য সচিব আলমগীর চৌধুরী প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে জাতীয় পার্টি জেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads