দোহারে সাংবাদিকে পিটিয়ে আহত

আহত সাংবাদিক ফারুক আহমেদ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

জমি সংক্রান্ত বিরোধ

দোহারে সাংবাদিকে পিটিয়ে আহত

  • প্রকাশিত ৮ মার্চ, ২০২০

দোহার (ঢাকা) প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জেরে একাত্তর টেলিভিশনের ঢাকা জেলা দক্ষিণ প্রতিনিধি ফারুক আহমেদকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

জানা যায়, দোহারের পূর্ব সুতারপাড়ায় সাংবাদিক ফারুক আহমেদের শশুর বাড়ি। শশুর প্রবাসী আব্দুর রাজ্জাক খানের সাথে প্রতিবেশি আলাউদ্দীনের সাথে বাড়ির সীমানা বিরোধ ছিল। এনিয়ে কয়েক দফা সামাজিক বৈঠক হলেও আলাউদ্দীন সমাধানে আসেনি।

আজ রোববার সকালে আলাউদ্দীন গংরা জোরপূর্বক দেয়াল তুলছিল। এতে সাংবাদিক ফারুক ও তার শশুরবাড়ির লোকজন বাধা দেয়। এসময় আলাউদ্দীনের ভাড়াটে সন্ত্রাসী চাকু মিলনসহ ৫/৬জন ফারুক আহমদের ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ছিনিয়ে নেয়।

এ বিষয়ে ফারুক আহমেদের শশুর বাড়ির লোকজন দোহার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ গিয়ে ওই সীমানার কাজ বন্ধ করে দেয়। এতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়। বেলা ১টার দিকে শশুর বাড়ি থেকে মটর সাইকেল যোগে জয়পাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল ফারুক আহমেদ। পথিমধ্যে সন্ত্রাসী চাকু মিলনসহ ৫/৬জন ফারুক আহমদের পথে গতিরোধ করে। পরে ইটদিয়ে মাথায় থেতলে দেয়া সহ এলোপাথারি পিটিয়ে জখম করে।

সাংবাদিকরা খবর পেয়ে ফারুক আহমেদকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। জড়িতদের ধরতে পুলিরে সাড়াশি অভিযান চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads