গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে আপন দুই চাচাতো বোনেরমৃত্যু হয়েছে।
রোববার দুপুর সাড়ে ৪ টার দিকে মুকসুদপুর উপজেলার উত্তর জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, খোকন মন্ডলের মেয়ে শশি মন্ডল (৩) ও বিপুল মন্ডলের মেয়ে শ্রীজা মন্ডল (৩)। একই সাথে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুকসুদপুরের সিন্ধিয়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল বশার জানান, রোববার দুপুরের দিকে দুই চাচাতো বোন বাড়ির উঠানে খেলা করছিলো। বেলা৩ টার দিকে পরিবারের লোকজন তাদেরকে খোঁজাখুজি করে তাদের কোন সন্ধান পাননি। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন।





