দেশে করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৯৬

ফাইল ছবি

জাতীয়

দেশে করোনায় আরো ৩৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯৯৬

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ অগাস্ট, ২০২০

দেশ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৪৭১ জনের। 

আর একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯৯৬ জনের শরীরে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জনে।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১৫ হাজার ৩১৭টি এবং পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮২০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৮৮টি। ২৪ ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, তাতে করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৯৯৬ জনের মধ্যে। ফলে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৬৩ হাজার ৫০৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৩ জন এবং এ পর্যন্ত ‍মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪৭১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৫১ হাজার ৯৭২ জন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর খুব দ্রুত  সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এতে আক্রান্তের সংখ্যা দুই কোটি দুই লাখ ৬৪ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ৩৯ হাজারের বেশি। দেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads