প্রাকৃতিক দুর্যোগ

দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২১ জানুয়ারি, ২০২২

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা ১২ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ১০-১২ সেকেন্ড স্থায়ী হয়েছিল এই ভূমিকম্প।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান।

তবে ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি) বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৬।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads