আপডেট : ২১ January ২০২২
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা ১২ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। ১০-১২ সেকেন্ড স্থায়ী হয়েছিল এই ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪। ভূপৃষ্ঠ থেকে ৫৬.৮ কিলোমিটার গভীরে ছিল এর অবস্থান। তবে ইউরোপিয়ান সিসমোলজিক্যাল আর্থকোয়াক সেন্টার (ইএসএমসি) বলছে, ভূমিকম্পটির উৎপত্তি মিয়ানমার-ভারত সীমান্তে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.৬।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১