দেশের কেউই না খেয়ে থাকবে না: শিল্পমন্ত্রী

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

দেশের কেউই না খেয়ে থাকবে না: শিল্পমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ জুলাই, ২০২০

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, যেকোনো প্রাকৃতিক দূর্যোগসহ সব ধরনের সমস্যা মোকাবেলায় বর্তমান সরকার সব সময় জনগণের পাশে আছে। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দেশের কেউই না খেয়ে থাকবে না।

সোমবার বিকালে নরসিংদী বেলাব উপজেলা করফারেন্স রুমে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রার্দুভাবজনিত পরিস্থিতি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা দেশে ১ কোটি বৃক্ষরোপনের কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিনের সভাপতিত্বে উক্ত বৃক্ষরোপন কর্মসূচী ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. শমসের জামান ভূইয়া রিটন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলাম, বেলাব থানা অফিসার ইনচার্জ সেফায়েত হোসেন পলাশ, সদর ইউনিয়ন চেয়ারম্যান
গোলাপ মিয়াসহ প্রমূখ।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads