মধুপুরে একই পরিবারের ৪ জনকে খুন: গ্রেপ্তার ২ জনের দায় স্বীকার

ফাইল ছবি

সারা দেশ

মধুপুরে একই পরিবারের ৪ জনকে খুন: গ্রেপ্তার ২ জনের খুনের দায় স্বীকার

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২০ জুলাই, ২০২০

টাঙ্গাইলের মধুুপুরে একই পরিবারের ৪ জনকে নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় আটক সাগর আলী ও জোয়াদ আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে বলে র‌্যাব ও পুলিশ জানিয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর এ মামলার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা। র‌্যাব ও পুলিশের ধারণা এ হত্যাকাণ্ডে তারা দুজন ছাড়াও আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে মধুপুর থানা পুলিশ জানায়।

মধুপুর থানার ওসি তারিক কামাল ও মামলার আইও ওসি তদন্ত ছানোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের হাতে আটক জোয়াদ আলীকে ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত উভয়পক্ষে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে র‌্যাবের হাতে আটক সাগর আলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব গতকাল সোমবার দুপুরে মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আটক দুজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করায় দুজনকেই চাঞ্চল্যকর এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা দুজনেই এ খুনের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তথ্য যাচাই-বাচাই শেষে সাগরকে আগামীকাল মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

র‌্যাব -১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম বলেন, তাদের হাতে আটক সাগর আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জানিয়েছে নিহত আব্দুল গণি ও তার পরিবারের সদস্যদের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। সাগর আব্দুল গণির বাসার পাশেই বাসা ভাড়া করে থাকতো এবং মধুপুরে রিক্সা চালতো। বিভিন্ন সময় গণির কাছ থেকে সাগর দাদনে টাকা নিত। এ টাকা পরিশোধে মাঝে মধ্যে ব্যর্থ হতো। এ অবস্থায় গত ১৫ জুলাই বুধবার সকালে আ. গণির বাসায় গিয়ে সে আবারও ২০০ টাকা চেয়ে ব্যর্থ হয়। এতে সাগর অপমানিতবোধ করে এবং গণিকে হত্যার পরিকল্পনা নেয়। পরিকল্পনা মতো বুধবার রাত ১০টার দিকে সাগর একাধিক বন্ধুকে সাথে নিয়ে গণির বাসায় গিয়ে চেনতানাশক দিয়ে অজ্ঞান করে আব্দুল গণি ও তার স্ত্রী-সন্তানসহ ৪ জনকে পর্যয়ক্রমে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ সময় তারা বাসার মালামল লুট করে করে নিয়ে যায়।

এ ঘাটনায় নিহত আ. গণির বড় মেয়ে সোনিয়া বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত শুক্রবার টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের মাষ্টার পাড়ার আ. গণির তালাবদ্ধ বাসা থেকে ৪ জনের লাশ উদ্ধার করে মধুপুর থানা পুলিশ। এ সময় জেলা গোয়েন্দা পুলিশ, সিআইডি, র‌্যাব ও পিবিআই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads