জাতীয়

দীপু মনি করোনায় আক্রান্ত

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ ডিসেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।

মোহাম্মদ আবুল খায়ের জানান, রোববার রাতে নমুনা পরীক্ষার ফলাফলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির করোনা পজিটিভ ধরা পড়ে। 

তিনি বলেন, শনিবার শিক্ষামন্ত্রী জ্বর অনুভব করেন। তারপর আইডিসিআর মন্ত্রীর বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।

বর্তমানে শিক্ষামন্ত্রী তার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

এদিকে শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনা করেছেন শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশ (ইরাব)' এর সভাপতি সাব্বির নেওয়াজ ও সাধারণ সম্পাদক শরীফুল আলম সুমন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads