সারা দেশ

টঙ্গীবাড়ীতে মহান বিজয় দিবসের প্রস্তুতি সভা

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ডিসেম্বর, ২০২০

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীনের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে, টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইসলাম, শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, সুপার একাডেমী হান্নান, পল্লি বিদ্যুৎ ডিজিএম মাধব নাগ।

এ সময় উপস্থিত ছিলেন, বেতকা ইউপি চেয়ারম্যান আলম সিকদার বাচ্চু, উপজেলা জাতীয় পাটি সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খান, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, নির্বাচন কর্মকর্তা লাকী দাস, প্রোগ্রামার আবু সাঈদ প্রমুখ।

সভায় সরকারী নির্দেশনা মোতাবেক দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads