দিনাজপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দিনাজপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অগাস্ট, ২০২০

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার খেলার সময় পুকুরের পানিতে পড়ে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১০টায় বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের বলারামপুর মাথানাড়ি পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত দেড় বছরের শিশু হলেন এলাকার আরিফ হোসেনের ছেলে জিহাদ।

নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ খালেক সরকার জানান, সকালে খেলার সময় বাড়ীর পাশের পুকুরের পানিতে পড়ে যায় জিহাদ। অনেকক্ষণ নিখোঁজ থাকার ফলে পরিবারের লোকজন শিশু জিহাদকে খোজাখুজি শুরু করে। পরে বাড়ীর পাশের পুকুরে শিশু জিহাদের লাশ ভেসে উঠে।

এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads