দিনাজপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিল-গাজাসহ আটক ২, ট্রাক জব্দ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

দিনাজপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিল-গাজাসহ আটক ২, ট্রাক জব্দ

  • দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অগাস্ট, ২০২০

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দিনাজপুর ক্যাম্পের সদস্যরা পৃথক ২টি অভিযান পরিচালনা করেন ৮০৩ বোতল ফেন্সিডিল, সাড়ে ১৩ কেজি গাজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি কাঁঠাল বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর এবং ভোরে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারে পৃথক ২টি অভিযান পরিচালনা করা হয়।

রোববার দুপুরে র‌্যাব ১৩ সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার গভীর রাতে ঘোড়াঘাট উপজেলার নুরজাহানপুর ঘোড়াঘাট কারিগরি কলেজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১টি কাঠাল বোঝাই ট্রাক আটক করা হয়। আটক ট্রাকটি তল্লাশী করে ৮০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় জামালপুর জেলার সদর উপজেলার জালিয়াপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ সোহেল রানা (২৬)কে আটক করা হয়।
অপরদিকে ভোর রাতে জেলার নবাবগঞ্জ থানাধীন ভাদুরিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘোড়াঘাট উপজেলার কসিগরি গ্রামের সোলেমানের ছেলে আব্দুল মালেককে সাড়ে ১৩ কেজি গাজাসহ আটক করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ২ জন জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেন।

রোববার (১৬ আগষ্ট) আটককৃত ২ জনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads