দাগনভূঞা উপজেলায় অবস্থিত ১৫টি কওমি মাদ্রাসার এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ২ লাখ ৭০ হাজার টাকার অনুদান হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার সকালে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে দাগনভূঞা আশ্রাফুল উলূম মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসার পরিচালক এবং শিক্ষকদের হাতে ওই অনুদানের টাকা তুলে দেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন প্রমুখ।
উল্লেখ্য, উপজেলার ১৫ টি মাদ্রাসার অনুকূলে দুই লক্ষ সত্তর হাজার টাকা প্রদান করা হয়।





