করোনা দুর্যোগে ৫০০০ পরিবারের পাশে ইসলাহুল মুসলিমীন

সংগৃহীত ছবি

সারা দেশ

করোনা দুর্যোগে ৫০০০ পরিবারের পাশে ইসলাহুল মুসলিমীন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২ মে, ২০২০

করোনা দুর্যোগে ইসলাহুল মুসলিমীন পরষিদ বাংলাদেশ ও এমডব্লিউআইয়ের যৌথ উদ্যোগে ঢাকাসহ সারাদেশের তিন হাজার অসহায় পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

আরো ২০০০ পরিবারের মাঝে এ সহযোগিতা প্রদানের প্রক্রিয়া চলছে। 

ঢাকার উল্লেখযোগ্য ৫টি স্থানসহ রংপুর, দিনাজপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, মৌলভীবাজার, কক্সবাজার, পঞ্চগড়, কিশোরগঞ্জ  এবং ময়মনসিংহের ১০০০ পরিবারকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার এবং বাকি ২০০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

প্রতিটি প্যাকেজে ১৫ কেজি চাল, ৫ কেজি সয়াবনি তেল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ২ কেজি পিয়াজ, ২ কেজি চিনি, ২ কেজি আটা এবং ২ কেজি লবন প্রদান করা হয়ছে।

চলতি রমজানেই আরো ২০০০ পরিবারের এ সহায়তা চলমান রয়েছে বলে জানান মাওলানা সদরুদ্দীন মাকনুন।

করোনা দুর্যোগে আক্রান্ত অসহায় মানুষদের খাদ্য সহযোগিতা প্রদান প্রসঙ্গে ইসলাহুল মুসলিমীন পরষিদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলনে, ‘মানবতার নবী হজরত মুহাম্মাদ (সা.) এর শিক্ষা ও আদর্শকে ধারণ করে প্রতষ্ঠিার শুরু থেকে ছোট-বড় সব ধরনরে দুর্যোগে ইসলাহুল মুসলিমীন মানুষের পাশে দাঁড়িয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads