ডেঙ্গুতে অতিরিক্ত আইজিপি’র স্ত্রীর মৃত্যু

সৈয়দা আক্তার

সংগৃহীত ছবি

জাতীয়

ডেঙ্গুতে অতিরিক্ত আইজিপি’র স্ত্রীর মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০১৯

রাজধানীতে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) শাহাবুদ্দীন কোরেশীর স্ত্রী মারা গেছেন।

আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে বেসরকারি স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দা আক্তারের (৫৪) মৃত্যু হয় বলে জানিয়েছেন অ্যান্টি-টেরোরিজম ইউনিটের প্রধান।

সৈয়দা আক্তারকে গত ৩০ জুলাই প্রথমে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং পরে শনিবার স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, এ বছর সারাদেশে মহামারি আকার ধারণ করেছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ। প্রতিদিনই শত শত মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। রাজধানী ঢাকায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি।

সরকার বলছে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ঢাকা শহরে ১৮ জনের মৃত্যু হয়েছে বলে শনিবার সরকারের পক্ষ থেকে বলা হয়। তবে বেসরকারি তথ্যমতে এ সংখ্যা আরও বেশি

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads