টঙ্গীবাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টঙ্গীবাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ

  • টঙ্গীবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২০

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে করোনার প্রাদুর্ভাবে নিম্ম আয়ের কর্মহীন বেকার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার মাঝিবাড়িতে সোনারং টঙ্গীবাড়ি ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝির নিজ অর্থায়নে ২য় ধাপে তিন ইউনিয়নের ৯৮০জন পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি খাদ্যসামগ্রী ব্যাগে রয়েছে- চাল, ডাল, পিয়াজ, আলু, তেল, লবন ও সাবান।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ কমিটির সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি ইউপি সদস্য আজাদ বেপারী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি উজ্জল মাঝি, যুবলীগ সভাপতি দর্পন মাঝি, আ’লীগ নেতা বাদল মাঝি, প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads