কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়নে আজ তিন হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া এবং হাজী মোঃ জজ মিয়া ফাউন্ডশনের যৌথ উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এসময় তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ লাট মিয়া ও হাজী মোঃ জজ মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ রায়হান মিয়া প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী পৌঁছে দেন। ইতোপূর্বেও তারা তেঘরিয়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে আরও ৭ হাজার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
এসময় মোঃ লাট মিয়া বলেন, তার ইউনিয়নে একটি লোকও না খেয়ে থাকবে না। যতদিন দেশের এই অবস্থা থাকবে ততদিন তারা কর্মহীন অসহায় পরিবারগুলোকে খদ্যসামগ্রী দিয়ে সহায়তা করে যাবেন।
এব্যাপারে মোঃ রায়হান মিয়া জানান, যতদিন জজ মিয়ার পরিবার বেঁচে থাকবে ততদিন তেঘরিয়া ইউনিয়নের কেউ না খেয়ে মরবে না।





