সারা দেশ

কেরানীগঞ্জে কারারক্ষী, স্বাস্থ্য কর্মীসহ আরও ৮ জন করোনায় আক্রান্ত

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২১ এপ্রিল, ২০২০

কেরানীগঞ্জে আরো ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কারারক্ষী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী স্বাস্থ্য কর্মী রয়েছেন।

আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৮ জনের মধ্যে নারী স্বাস্থ্য কর্মীর বাসা শুভাঢ্যা ইউনিয়নে। কারারক্ষীর বয়স ২৮, স্বাস্থ্যকর্মীর বয়স ৪০। এনিয়ে কেরানীগঞ্জে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৫৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসাইন বলেন, যারা এখনো লকডাউন না মেনে বাসা থেকে নেমে ঘোরাফেরা করছেন তাদের প্রতি অনুরোধ সবাই বাসায় থাকুন অযথা রাস্তায় নামবেন না। আপনাদের সচেতনতায় আপনার পরিবার বাচবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads