জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, অন্তঃসত্বা নারীসহ আহত ৫

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, অন্তঃসত্বা নারীসহ আহত ৫

  • কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০২০

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় এক অন্তঃসত্বা নারীসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

হাসপাতাল ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার এনায়েতনগর এলাকার রহমান বেপারীর সঙ্গে একই এলাকার জাকির বেপারীর বাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায় জাকির বেপারীর তার লোকজন নিয়ে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে রহমান বেপারী ও তার পরিবারের লোকজনের হামলা চালায়। এসময় তাদের বাঁধা দিলে আহত হন রহমান বেপারী(৩০), প্রমান বেপারী(২৫), চার মাসের অন্তঃসত্বা নারী মুকুলি বেগম(২৮), শাহীনা বেগম(৬৫) ও ঝর্না বেগম(৩০)। আহতদেরকে কালকিনি হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে কালকিনি থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগী রহমান বেপারী বলেন, আমার জমিতে আমি বাথরুম নির্মাণ করতে গেলে আমি ও আমার লোকজনের উপর হামলা করেছে জাকির।

তবে অভিযুক্ত জাকির বেপারী এ হামলার ঘটনা অস্বীকার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারুন অর রশিদ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads