কালিয়াকৈরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালিয়াকৈরে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা কৃষকলীগের শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার চন্দ্রা আওয়ামী লীগের কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বিত করেন কালিয়াকৈর উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম । 

বর্ধিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকট আ.ক.ম মোজাম্মেল হক এমপি। এ সময়  মন্ত্রী  বলেন, পানি দূষণ ঠেকাতে কালিয়াকৈর উপজেলার কাঠালতলী, মকশবীলের উপরে খাল খননের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।  এছাড়াও  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ কবির, কালিয়াকৈর উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, কালিয়াকৈর কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ বোয়ালী ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন, পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads