সারা দেশ

চাটমোহরে পত্রিকা বিক্রেতা চম্পা ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী

  • চাটমোহর (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২ নভেম্বর, ২০২১

চম্পা খাতুন। প্রতিদিন সকাল হতেই যিনি বের হন পত্রিকা হাতে। জাতীয় ও আঞ্চলিক পত্রিকা নিয়ে সাইকেল চালিয়ে গ্রাহকদের বাড়ি বাড়ি কিংবা দোকানে পৌঁছে দেন পত্রিকা। খবর পৌঁছে দেওয়া চম্পা এবার নিজেই খবর হলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ২ নং সংরক্ষিত ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হয়েছেন চম্পা।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন চম্পা খাতুন। এসময় চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল ছাড়াও এলাকার কিছু লোক উপস্থিত ছিলেন।

পত্রিকা বিক্রেতা চম্পা খাতুনের বাড়ি উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মল্লিকবাইন গ্রামে। তাঁর পিতা ইছাহক আলী ইউপি সদস্য ছিলেন। জীবনযুদ্ধে অবতীর্ণ চম্পা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পত্রিকা নিয়ে ছুটে চলেন। এ থেকেই তার সংসার চলে। আগামী ২৮ নভেম্বর চাটমোহরের ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সংরক্ষিত আসনে লড়বেন চম্পা। জয়ের ব্যাপারে আশাবাদী সংগ্রামী নারী চম্পা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads