কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

সংগৃহীত ছবি

সারা দেশ

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২ নভেম্বর, ২০২১

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ চার জন নিহত হয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা কাঁচি ও সদর উপজেলা কালাকচুয়ায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাঁচি এলাকায় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহন ও একইমুখী হিমাচল পরিবহনের দুটি বাস একে অপরকে ওভারটেক করতে গিয়ে একটি অটোরিক্সাকে চাপা দেয়। এসময় অটোরিক্সাটি দুমড়েমুচড়ে যায়।

এতে অটোরিক্সার যাত্রী মনোহরগঞ্জ উপজেলার সাকচাইল গ্রামের রুহল আমীন,তার স্ত্রী সেলিনা আক্তার ও অটোরিক্সার অপর যাত্রী একই এলাকার কলেজ ছাত্রী মায়মুনা আক্তার ঘটনাস্থলে মারা যায়। আহত হয় অটোরিক্সার চালক খোকন মিয়া। আহত খোকন মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার কালাকচুয়ায় পত্রিকাবাহী একটি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসের চালক লিটন মিয়া মারা যায়।
তার বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ডুবচাইল গ্রামে। মরদেহগুলোকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

হাইওয়ে ময়নামতির থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর ও লালমাই ফাঁড়ির ইনচার্জ মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads