চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অসাদুপায়ে অবলম্বন ও দায়িত্বে অবহেলার অভিযোগে ৩ শিক্ষার্থী ও ২ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার এসএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার তাদের বহিষ্কার করেন।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হচ্ছেন খাজুরিয়া লক্ষীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের মোঃ শাহপরান,রোলনং-(৫৮২৫৯২), মেহেদী হাসান (৫৮২৫৯৪) ও নূরপুর ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের শাকিব হোসেন রোলনং-(৫৮২৫৪৭)। বহিষ্কৃত শিক্ষকরা হচ্ছেন- জগতপুর উচ্চ বিদ্যালয়ের ভোলানাথ ও চাঁপাতলী সিনিয়র ফাজিল মাদ্রাসার মোঃ আব্দুল লতিফ।





