চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে প্রচারণা

প্রতীকী ছবি

সারা দেশ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে প্রচারণা

  • লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ৬ অক্টোবর, ২০২১

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে লালমনিরহাট রেলওয়ে বিভাগের আয়োজনে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে থেকে দিনব্যাপী এ প্রচারণা বগুড়া পর্যন্ত চালানো হয়।

রেলওয়ে বিভাগের লোকজন বিভিন্ন রেলক্রসিং এ ট্রেন থামিয়ে স্থানীয় জনগনের মাঝে লিফলেট বিতরণ ও বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং জনগণকে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইনের বিধান তুলে ধরা হয়। এসময় পাথর নিক্ষেপ কারীদের ধরিয়ে দেয়ার জন্য জনগণের সহায়তা কামনা করা হয়।

এ প্রচারাভিযানে উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের ম্যানেজার শাহ সফী নুর মোহাম্মদ, বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট খালেদুন্নেছা, রেলওয়ে থানার ওসি বাহারুল ইসলামসহ লালমনিরহাট রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads