আপডেট : ০৬ October ২০২১
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে লালমনিরহাট রেলওয়ে বিভাগের আয়োজনে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে থেকে দিনব্যাপী এ প্রচারণা বগুড়া পর্যন্ত চালানো হয়। রেলওয়ে বিভাগের লোকজন বিভিন্ন রেলক্রসিং এ ট্রেন থামিয়ে স্থানীয় জনগনের মাঝে লিফলেট বিতরণ ও বিভিন্ন স্থানে পোস্টার লাগানো এবং জনগণকে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপকারীদের বিরুদ্ধে আইনের বিধান তুলে ধরা হয়। এসময় পাথর নিক্ষেপ কারীদের ধরিয়ে দেয়ার জন্য জনগণের সহায়তা কামনা করা হয়। এ প্রচারাভিযানে উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের ম্যানেজার শাহ সফী নুর মোহাম্মদ, বিভাগীয় ট্রাফিক সুপারিন্টেন্ডেন্ট খালেদুন্নেছা, রেলওয়ে থানার ওসি বাহারুল ইসলামসহ লালমনিরহাট রেলওয়ে বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১