গৌরনদীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতীকী ছবি

সারা দেশ

গৌরনদীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে মামলা

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর, ২০১৯

বরিশালের গৌরনদীতে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক দ্বীন ইসলাম তালুকদারকে (২০) আসামি করে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বড়দুলালী গ্রামের ধর্ষিতা গৃহবধু (১৯) বাদি হয়ে এ ধর্ষণ মামলা দায়ের করেন। দ্বীন ইসলাম ওই গ্রামের আবুল হোসেন তালুকদারের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সগীর হোসেন জানান, দীর্ঘদিন ধরে বাদিনীর স্বামী ঢাকায় একটি কোম্পানীর গাড়িচালক হিসেবে চাকরি করে আসছেন। শ্বাশুড়িকে নিয়ে স্ত্রী গ্রামের বাড়িতে বসবাস করতো। এ সুযোগে প্রতিবেশী দ্বীন ইসলাম তালুকদার গত ২০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে কৌশলে ঘরের ভেতর প্রবেশ করে ওই গৃহবধুর মুখে কাপড় দিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। এ ব্যাপারে ওই ভিকটিম বাদি হয়ে অভিযুক্ত দ্বীন ইসলাম তালুকদারকে আসামি করে শুক্রবার রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শনিবার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

আসামিকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads