কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১২ অক্টোবর, ২০১৯

কুমিল্লার দাউদকান্দিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুরে দাউদকান্দি পৌর এলাকায় আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া এমপি, কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, কুমিল্লা- ২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান পারভেজ হোসেন সরকারসহ আরো অনেকে।

এ সময় দাউদকান্দি, মেঘনা, হোমনা, তিতাস, চান্দিনা ও দেবীদ্বারসহ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads