গোদাগাড়ীতে প্রতিবন্ধীদের এডভোকেসী সভা অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গোদাগাড়ীতে প্রতিবন্ধীদের এডভোকেসী সভা অনুষ্ঠিত

  • গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মার্চ, ২০২০

'প্রতিবন্ধীরাও মানুষ, তাদেরও আছে বাচাঁর অধিকার' এই শ্লোগানের মধ্যে দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে প্রতিবন্ধী ব্যাক্তদের ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে এডভোকেসী সভা অুনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার সময় গোদাগাড়ী পৌরসভা অডিটরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ঢাকা এর সহযোগিতায় ডীস এর বাস্তবায়নে প্রতিবন্ধীদের নিয়ে স্থানীয় সরকার ও উপজেলা পর্যায়ের নেতৃত্ববৃন্দের সাথে নিয়ে এ অনুষ্ঠান আয়োজিত হয়।

এডভোকেসী সভায় ডীস এর নির্বাহী পরিচালক আলম বাদশার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোদাগাড়ী সরকারী কলেজের অধ্যাপক মজিবর রহমান, বিশেষ অতিথি ছিলেন শাহ সুলতান কামিল মাদ্রাসার অধ্যক্ষ দুরুল হোদা, আ ফ জি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ডীসের প্রতিবন্ধী প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম, মহিলা কামিল মাদ্রাসার সহকারী অধ্যক্ষ মনিরুল ইসলাম এবং ডীসের পরিচালক(অর্থ) নজরুল ইসলাম।

সভায় অতিথিরা প্রতিবন্ধিদের বিভিন্ন বিষয়ে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা তুলে ধরেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads