গভীর রাতে স্বামীকে কুপিয়ে গুরুতর জখম করলো স্ত্রী

সংগৃহীত ছবি

সারা দেশ

গভীর রাতে স্বামীকে কুপিয়ে গুরুতর জখম করলো স্ত্রী

  • ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মার্চ, ২০২০

ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে স্বামীকে কুপিয়ে গুরুতর জখম করেছে স্ত্রী।

গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩নং দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামের কাঠ ব্যবসায়ী উজ্জল শেখকে (৪০) কুপিয়ে গুরুতর জখম করে তার স্ত্রী মাজেদা বেগম। আহত উজ্জল বাহাদুরপুর গ্রামের সাত্তার শেখের ছেলে।

ঘটনার পরপরই উজ্জলের সন্তান ও প্রতিবেশীরা মাথায় দা ঢোকানো অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান ও সেকেন্ড অফিসার মাহফুজুর রহমান বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্ত্রী মাজেদা বেগম ও ছোট ছেলে হৃদয় হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

উজ্জল হোসেনের বোন জোসনা খাতুন জানান, তার ভাইয়ের সাথে মাজেদা বেগমের আনুমানিক ২০ বছরের সংসার। শিশু অবস্থায় মা মারা যাওয়ার পর থেকেই উজ্জল দেবতলা গ্রামে নানীর কাছে বড় হয়েছে। তার দুটি সন্তান। বেশ কয়েক বছর উজ্জলের সাথে স্ত্রীর সম্পর্ক ভালো যাচ্ছিল না। প্রায়ই ঝগড়া বিবাদ লেগে থাকে।

ঘটনার রাতে সাড়ে ১২টার দিকে পাশের রুমে ঘুমন্ত অবস্থার দুই সন্তানকে মা মাজেদা বেগম বলে তোর বাবাকে কে যেন খুন করেছে। এর পরপরই দুই সন্তান মাথায় দা ঢোকানো অবস্থায় বাবাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে কুষ্টিয়া ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান বলেন উপজেলার দেবতলা গ্রামে স্বামীকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনায় আহত উজ্জল শেখের স্ত্রী মাজেদা বেগম ও তার এক সন্তানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads