খোরশেদ আলম সুজন চসিকের প্রশাসক

ফাইল ছবি

জাতীয়

খোরশেদ আলম সুজন চসিকের প্রশাসক

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০২০

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদে খোরশেদ আলম সুজনকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের  বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ আগামী ৫ আগস্ট শেষ হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচনের আপাত কোন সম্ভাবনা নেই। তাই সরকার স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী প্রশাসক দিয়েই সমস্যার আপাতত সমাধান করা হলো। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads