আপডেট : ০৪ August ২০২০
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদে খোরশেদ আলম সুজনকে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ আগামী ৫ আগস্ট শেষ হচ্ছে। করোনা পরিস্থিতির কারণে মেয়াদ শেষ হওয়ার আগে নির্বাচনের আপাত কোন সম্ভাবনা নেই। তাই সরকার স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী প্রশাসক দিয়েই সমস্যার আপাতত সমাধান করা হলো।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১