খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু

  • টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)
  • প্রকাশিত ২৯ অক্টোবর, ২০২১

কালীগঞ্জে মধুবৃক্ষ খেজুরগাছ তোলার ধুম পড়েছে। আর মাত্র কয়েকদিন পরই গ্রামবাংলার গৌরব আর ঐতিহ্যের প্রতীক মধুবৃক্ষকে ঘিরে গ্রামীণ জনপদে শুরু হবে এক উৎসবমুখর পরিবেশ। মধুবৃক্ষ থেকে গাছিরা সংগ্রহ করবে সুমিষ্টি খেজুরের রস। তৈরি হবে লোভনীয় গুড় ও পাটালি। রস জ্বালিয়ে ভেজানো পিঠা ও পায়েস খাওয়ার ধুম পড়বে প্রতিটি গ্রামীণ জনপদে। সৃষ্টি হবে গ্রামবাংলায় এক নতুন আমেজের।

এক সময় এ উপজেলা খেজুরের রস, গুড় ও পাটালি উৎপাদনে প্রসিদ্ধ ছিল। দেশের বাইরেও এর বেশ কদর রয়েছে। অতীতে এখানকার খেজুর রসের যে যশ ছিল, বর্তমানে সে যশ হারিয়ে যাচ্ছে। গ্রামবাংলার সম্ভাবনাময় অর্থনৈতিক এ খাতে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় বর্তমানে আগের মতো রস গুড় উৎপাদন হয় না। ইতোমধ্যে শহরের লোকজন গ্রামের গাছ কাটা গাছিদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আবার গাছিদের আগাম টাকা দিচ্ছেন ভালো গুড় ও পাটালি পাবার আশায়। আগাম টাকা পেয়ে অনেক গাছি রস সংগ্রহের উপকরণ তৈরি করছেন।

উপজেলার চাঁচড়া গ্রামের গাছি ইউনুছ আলী বলেন, এ বছর গাছিরা আগে ভাগেই খেজুরগাছ তোলা শুরু করেছে। এ উপজেলায় এখন পর্যন্ত শীত জেঁকে না বসলেও গাছিরা খেজুরগাছ তোলা, চাঁচ দেওয়া, দা তৈরি, দড়ি ও মাটির কলস (ভাঁড়) কেনা, রস জ্বালানোর স্থান তৈরি করাসহ যাবতীয় কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads