গোপালগঞ্জের কোটালীপাড়ায় আজ শনিবার মাদক প্রতিরোধে শপথ নিলেন ৭শ’ শিক্ষার্থী। ফেসবুক গ্রুপ ‘প্রিয় গোপালগঞ্জ’ এর আয়োজনে মাদক বিরোধী সমাবেশে সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের ৭শ’ শিক্ষার্থীকে শপথ বাক্য পাঠ করান গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক হিমাংশু কুমার পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুশান্ত কুমার বৈদ্য, গোপালগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মোঃ জাকিরুজ্জামান, প্রিয় গোপালগঞ্জ গ্রুপের এডমিন সাংবাদিক সুব্রত সাহা বাপী, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
সমাবেশে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে “টি সাহা” শিক্ষা বৃত্তি প্রকল্পের পক্ষ থেকে খাতা ও কলম দেওয়া হয়।





