কেরানীগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কেরানীগঞ্জে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও শিক্ষা উপকরণ বিতরণ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ ফেব্রুয়ারি, ২০২১

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায় শীর্ষক প্রকল্প শিক্ষকদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আজ ১৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলার ৩৩ টি মন্দিরের শিক্ষকদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়েছে ।

উপজেলা পরিষদ আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক সরকারের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাসশিক্ষকদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মদন মোহন সরকার।  আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দিরের শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী শিক্ষক শিক্ষিকাগন।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads