আপডেট : ১৭ February ২০২১
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায় শীর্ষক প্রকল্প শিক্ষকদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আজ ১৭ ফেব্রুয়ারী বুধবার দুপুরে কেরানীগঞ্জ উপজেলার ৩৩ টি মন্দিরের শিক্ষকদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়েছে । উপজেলা পরিষদ আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের পরিচালক সরকারের অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাসশিক্ষকদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মদন মোহন সরকার। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দিরের শিশু ও গণশিক্ষা কার্যক্রম পরিচালনাকারী শিক্ষক শিক্ষিকাগন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১