কুলাউড়ায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই শ্রীঘরে‍

ছবি : বাংলাদেশের খবর

অপরাধ

কুলাউড়ায় শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই শ্রীঘরে‍

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ মার্চ, ২০২০

মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩ বছর বয়সী শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই সুমন মিয়া (২৬) এখন শ্রীঘরে। আজ রোববার ভোরে তাকে আটক করে মৌলভীবাজার জেলহাজতে প্রেরণ করে এবং শ্যালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে কুলাউড়া থানা পুলিশ।

পুলিশ ও অভিযোগ থেকে জানা যায়, উপজেলার টিলাগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামের মো. গনি শাহ’র পুত্র সুমন মিয়া (২৬) স্ত্রী সন্তানসহ হাজীপুর ইউনিয়নে শ্বশুড়বাড়ি ২-৩ দিন আগে বেড়াতে যান। গতকাল শনিবার রাতে শ্যালিকাকে নিয়ে বেড়ানোর কথা বলে পাশের উপজেলা কমলগঞ্জে যান। সেখানে রাতে শ্যালিকাকে ধর্ষণ করেন। তবে রাতে তারা বাড়িতে না ফেরায় বিষয়টি ওই কিশোরীর বাবা কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।

আজ রোববার ভোরে কমলগঞ্জ থেকে সুমন মিয়া সিএনজি অটোরিক্সা নিয়ে বাড়ি ফেরার পথে হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজার থেকে পুলিশ আটক করে।

এঘটনায় কিশোরীর বাবা কুলাউড়া থানায় সুমন মিয়াকে আসামি করে একটি মামলা (নং ০৩ তারিখ ০৮/০৩/২০২০) দায়ের করেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কানাই লাল চক্রবর্তী জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads