কুলাউড়ায় চাচার হাতে শিশু ভাতিজা খুন

প্রতীকী ছবি

সারা দেশ

কুলাউড়ায় চাচার হাতে শিশু ভাতিজা খুন

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অগাস্ট, ২০১৯

কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নে চাচার ছুরিকাঘাতে আপন ভাতিজা অনিক মিয়া (১০) নামের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত আনুমানিক ৮টায় এ ঘটনা ঘটে। সে সাদিপুর জামিয়া ইসলামিয়ার মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সুত্র জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে সাদিপুর গ্রামের কমর উদ্দিনের ছেলেরা বুধবার রাতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কমর উদ্দিনের ছেলে শিবলু (২২) বাড়ি থেকে ছুরি নিয়ে বের হয়। সংঘর্ষের এক পর্যায়ে শিবলু হাতে থাকা ছুরি দিয়ে তার ভাই ইলাই মিয়ার ১০ বছরের শিশুপুত্র অনিক মিয়ার তলপেটে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই শিশু অনিকের মৃত্যু হয়। ঘটনার পর ঘাতক শিবলু পালিয়ে যায়।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই হারুনুর রশিদ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বৃহস্পতিবার ২২ আগস্ট লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads