কালিয়াকৈরে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রতীকী ছবি

সারা দেশ

কালিয়াকৈরে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অগাস্ট, ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর ৫২০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।উপজেলার হরিনহাটি নিশ্চিন্তপুর এলাকা থেকে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার হরিণহাটি এলাকার শাহিদুর ইসলাম(৩১),পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার আব্দুল করিম(৩০), কালিয়াকৈর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার সম্রাট (২৭), এরফান আলী(২১), এবং টাঙ্গাইল ধনবাড়ি উপজেলার নল্লা এলাকার আজমত আলী(২৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হরিনহাটি, নিশ্চিন্তপুর এলাকায় মাদক দ্রব্য কেনা-বেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চার মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মজুমদার বলেন, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।

গ্রেপ্তারকৃতদের গাজীপুর জেলা হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads