প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা কারাগারে কারারক্ষীদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে কারা অভ্যন্তরে কারারক্ষীদের মাঝে টিকা কার্য্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন ও সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ৩৭০ জন কারারক্ষীকে টিকা প্রদান করা হয়।
এদিকে আজ গনটিকা কর্মসূচীতে জেলায় ৩ লাখ ৪০ হাজার ব্যক্তিকে টিকা প্রদান করা হবে। ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসক।





