আপডেট : ২৮ September ২০২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে কুমিল্লা কারাগারে কারারক্ষীদের মাঝে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে কারা অভ্যন্তরে কারারক্ষীদের মাঝে টিকা কার্য্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এসময় জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন ও সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ উপস্থিত ছিলেন। কর্মসূচিতে ৩৭০ জন কারারক্ষীকে টিকা প্রদান করা হয়। এদিকে আজ গনটিকা কর্মসূচীতে জেলায় ৩ লাখ ৪০ হাজার ব্যক্তিকে টিকা প্রদান করা হবে। ধাপে ধাপে সবাইকে টিকার আওতায় আনা হবে বলে জানান জেলা প্রশাসক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১