কুমিল্লায় হিমালয় পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ হেলপার মাইন উদ্দিন (২২) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পিকআপটির চালক।
আজ শুক্রবার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ছোট তুঘুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকার জাফর মোল্লার ছেলে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো.মোস্তফা মিয়া এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





