কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে দুই নারীর মৃত্যু

ট্রেনে কাটা দুই নারীর মৃত্যু

প্রতীকী ছবি

দুর্ঘটনা

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে দুই নারীর মৃত্যু

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২২ নভেম্বর, ২০১৯

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে পৃথক স্থানে দুই নারী নিহত হয়েছেন।

আজ শুক্রবার ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ও লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকায় এই ঘটনাগুলো ঘটে।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী রেল স্টেশন এলাকা থেকে ট্রেনে কাটা পড়া এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করে লাকসাম রেলওয়ে থানা পুলিশ। অপরদিকে এদিন সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলার লালমাই উপজেলার ফয়েজগঞ্জ বাজার এলাকার মিয়াজি বাড়ি সংলগ্ন স্থানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৩৮) আরেক নারীর লাশ উদ্ধার করেছিলো রেলওয়ে পুলিশ।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.নাজিম উদ্দিন জানান, উদ্ধার হওয়া দু'টি লাশের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। লাশগুলো উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুইজনই ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads