কুমিল্লায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১১৬ 

ফাইল ছবি

সারা দেশ

কুমিল্লায় নতুন করে ৮ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১১৬ 

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ৭ মে, ২০২০

গত ২৪ ঘন্টায় কুমিল্লার সদর উপজেলায় নতুন করে ৮ জনের নমুনা করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় ১ জন, আদর্শ সদরে ১ জন, সদর দক্ষিণে ১জন, মুরাদনগর উপজেলায় ১ জন, মেঘনা উপজেলায় ১ জন, দেবিদ্বার উপজেলায় ৩ জন এবং মনোহরগঞ্জ উপজেলায় ১ জন। এ সময়ে ২ হাজার ৮৫২ জনের নমুনা পাঠালেও নমুনার ফলাফল পাওয়া গেছে ২ হাজার ৫৫৭ জনের।

এ নিয়ে ১ জন চিকিৎসকসহ মোট আক্রান্তের সংখ্যা ১১৬ জন। এ সময় মারা গেছে ৪ জন এবং মোট সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ২৬ জন।

কুমিল্লার সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামন এ তথ্য জানিয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads