কালুখালীতে ৪ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষককে অব্যহতি

প্রতীকী ছবি

সারা দেশ

কালুখালীতে ৪ এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষককে অব্যহতি

  • কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০১৯

রাজবাড়ীর কালুখালী উপজেলায় এসএসসি পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে ৪ পরীক্ষার্থী বহিষ্কার ও দায়িত্বরত ৪ জন শিক্ষককে অব্যহতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এসএসসি পরীক্ষায় ইংরেজী ২য় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের আল আমিন ও মওদুদ নামের ২ শিক্ষার্থী কে বহিষ্কার করা হয়। এছাড়াও উপজেলার হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী মিজানুর রহমান ও আল আমিন কে বহিষ্কার এবং সংগ্রামপুর দাখিল মাদরাসা, হোগলাডাঙ্গী এমআই কামিল মাদরাসা, সূর্য্যদিয়া দাখিল মাদরাসা ও বাস্তপুর দাখিল মাদরাসার ৪জন শিক্ষককে দায়িত্বে অবহেলার কারণে অব্যহতি দেওয়া হয়।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন নাহার বহিষ্কার ও অব্যহতি প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads